• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ভ্রাম্যমান আদালতের অভিযান, ফল ব্যাবসায়ীর জরিমানা!

মে 31, 2019

 

মনির মোল্যা :    পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভেজাল পন্য নিয়ন্ত্রনে ফরিদপুরের সালথার সদর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খেজুর ও ফরমালিনযুক্ত আম ধ্বংস করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।

শুক্রবার (৩১ মে)সকাল ১১ টায় উপজেলার সালথা সদর বাজারে ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালনা করতে দেখা গেছে।

অভিযানে মেয়াদোত্তীর্ণ খেঁজুর ও ফরমালিনযুক্ত আম বিক্রির দায়ে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজারের এই অভিযানে শাকিল ফলভান্ডারকে এক হাজার টাকা, মুন্নু ফল ভান্ডারকে এক হাজার, সমীর স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসব দোকানের মধ্যে থাকা মেয়াদোত্তীর্ণ ১০৭ কেজি খেঁজুর ও ফরমালিনযুক্ত ৪০ কেজি আম ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খাঁন, ওসি (তদন্ত) রাকিব হোসেন!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.