• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র বল্লভদী ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন!

মে 31, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ১০৫৬ অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে পবিত্র ঈদকে সামনে রেখে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৮ টায় বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম চাল বিতরন কর্মসূচির উদ্ধোধন করেন। এ সময় বল্লভদী ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মানবতার নেত্রী দেশরতœ শেখ হাসিনা সরকার সব সময় গরীব দুঃখীদের পাশে আছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অসহায়, গরীবদের মাঝে চাল বিতরন সরকারের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। আজ আমার ইউনিয়নে চাল বিতরন করা হল । এতে গরীব পরিবার গুলো অনেক উপকৃত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.