• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়াম পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী

মে 25, 2019

বেলজিয়ামের পার্লামেন্ট নির্বাচনে প্রথমবারের মতো এমপি প্রার্থী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শারমিন শায়লা। রবিবার বেলজিয়ামে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রথমবারের মত কোন বাংলাদেশি নির্বাচন করবেন।

দেশটির ওয়ার্কার্স পার্টির (পিভিডিএ) পক্ষ থেকে শারমিন শায়লাকে মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে শায়লা গত বছর এনটওয়ারপ থেকে কাউন্সিলর নির্বাচিত হন।

সাংবাদিকদের শায়লা বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা বেলজিয়ামসহ সমগ্র ইউরোপে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হোক- এটাই আমার চাওয়া। একসময় এখানে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতেন। অনেক সংগ্রামের মাধ্যমে আমরা সেসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি এমপি নির্বাচিত হলে সবার আগে বাঙালি সংস্কৃতির সঙ্গে অন্যদের পরিচিত করাতে একনিষ্ঠভাবে কাজ করব। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি আদায়ে সবরকম সহযোগিতা করব।’

বেলজিয়ামের পিভিডিএ পার্টির তরুণ রাজনীতিক হিসেবে শায়লা ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন। তিনি ইউরোপে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তার কর্ম ও প্রচেষ্টায়।

শায়লার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দেওপাশা গ্রামে। শায়লা বরিশাল সরস্বতী গার্লস হাইস্কুল থেকে ১৯৯৫ সালে এসএসসি, ১৯৯৭ সালে এইচএসসি ও ১৯৯৯ সালে ঢাকার বাঙলা কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে পরিবারের সঙ্গে বেলজিয়াম যান। ২০১০ সালে বেলজিয়ামের ওয়ার্কার্স পার্টিতে (পিভিডিএ) যোগ দেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.