• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র গট্টি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মে 19, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার ৩নং গট্টি ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদ গট্টি কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা বেগম, ঝর্না বেগম, হোসনেআরা বেগম, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ শেখ, বকুল মাতুব্বার, কবির হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত বাজেট সভায় ইউনিয়নে ২ কোটি ৫৯ লক্ষ ৯ হাজার ৬ শত ৬৭ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহিদ হোসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.