
রাজিউল হাসান পলাশ : ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় সড়ক দুঘর্টনায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং এক পর্যায়ে কারখানা ছুটি ঘোষনা করা হয়। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনাটি ঘটে এতে ২০ শ্রমিক আহত হয়। রোববার (১৯ মে) সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে। এক শ্রমিক মারা গেছে এমন গুজবে আহত শ্রমিকদের সহকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।
আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত শ্রমিকদের সহকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ কর। এতে ঢাকা-আরিচা মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ২ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা সময় নিউজকে বলেন রোববার (১৯ মে) সকালে ধামরাইয়ের বালিথা এলাকা মহমুদা এ্যাটায়ার্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকবাহী বাস মানিকগঞ্জ থেকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলিতে পৌছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ২০ শ্রমিক আহত হলে দ্রুত তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রমিকদের মধ্যে সহকর্মী মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তারা ঢাকা আরিচা মহাসড়কের যানচলাচল বন্ধ করে দেয়। সড়ক অবরোধের কারণে এসময় মহাসড়কটির উভয় পাশে প্রায় ১৫ কিঃমিঃ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ধামরাই থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ২ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।
এদিকে, কারখানাটিতে আজকের জন্য এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
