• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মান্নান ফকিরের মৃত্যুতে সংসদ উপনেতার শোক প্রকাশ

মে 18, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মান্নান ফকির শনিবার বেলা ১টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিকস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

শনিবার বেলা ১টার সময় তিনি ঢাকাস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুম মান্নান ফকির স্ত্রী সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ ঢাকা থেকে আনার পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফনের সময় নির্ধারন করা হবে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.