• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ট্রাক উল্টে বৃদ্ধ পথচারী নিহত

মে 14, 2019

ধামরাইয়ে বাসের সঙ্গে ধাক্কায় তরমুজভর্তি ট্রাক উল্টে গেলে নিচে চাপা পড়ে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৮০ বছর।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ধাক্কায় তরমুজভর্তি ট্রাকটি উল্টে যায়। এ সময় ওই বৃদ্ধ পথচারী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করেছে।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.