ইউরোপে এখন বিএনপি-জামাতের টার্গেটে পরিনত হয়েছেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে এলে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কর্মীরা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সমাবেশ করে।কিন্তু সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাতে এসে বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীরা সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামকে টার্গেট করে তাঁর ওপর নগ্ন হামলা চালায় ।তার ওপর উপর্যুপরি ডিম নিক্ষেপ করে ।
ইউরোপে “আই এস” খ্যাত এম এ মালেকের নেতৃত্বে বিভিন্ন দেশে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ
নেতাদের টার্গেট করেছে ওরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আওয়ামী লীগের নতুন কমিটি দেশ বিদেশে দলকে সুসংগঠিত করার যাত্রা শুরু করতেই তারা টার্গেটে পরিনত হয়।বিএনপি-জামাতের দেশ ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে গিয়ে যাতে বাঁধার মুখোমুখি হতে না হয়,সে জন্য এম নজরুল ইসলামের ওপর এই হামলা বলে মনে করেন প্রবাসীরা।
ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করেন, দলের হাইব্রিড কিছু কিছু নেতার সাথে বিএনপি-জামাতের সম্পর্ক রয়েছে ।তারা এসব হীন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে ।
