• সোম. নভে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে এসে মাল্টার মর্গে

মে 6, 2019

এ যেন কোন গল্প নয়, এ যেন জীবন যুদ্ধে হেরে যাওয়া এক জীবন কাহিনির চিত্র। জীবন দিয়ে প্রমাণ করলেন বাংলাদেশের শরিয়তপুর জেলার ইমরান খান ওরফে সুজন। সবাই জানে ইউরোপ মানে বিলাসিতা, ইউরোপ মানেই টাকার ছাড়াছাড়ি। কিন্তু আজ এমনি এক করুন চিত্র ফুটে উঠেছে, এই নিদারুণ কষ্টের করুন কাহিনী।

শরীয়তপুর জেলার নড়িয়া থানার মুলফৎগঞ্জ ইউনিয়নের কেদারপুর গ্রামের মান্নান খানের ছেলে। ২০১৮ সালের পরিকল্পনা অনুযায়ী কতিপয় কিছু অসাধু দালালদের প্রলোভনে বাংলাদেশ থেকে পাড়ি জমায় ইউরোপের উদ্দেশ্যে। নাম না জানা আরও অনেকেই একত্রে প্রথমে লিবিয়া প্রবেশ করে। মানব পাচার একটি চক্রের শিকার হয়ে তাদেরকে অনেক টাকার বিনিময় ইউরোপে আসার প্রাথমিক উদ্দেশ্য গ্রহণ করে। পরবর্তী অনেক সময় অতিবাহিত হয়। বিভিন্ন সময়ে তাদেরকে গোপন অবস্থানে থাকতে হয়। কিছু সময় পাহাড়ের গুহায় অথবা মরুভূমির কোন এক বালুর ঘরেও ও থাকতে হয়। সবকিছুর ইতি ঘটিয়ে ১৬ ই আগস্ট ২০১৮ ইং তারিখে ৮৪ জন অবৈধ দেশি ও বিদেশি সঙ্গী নিয়ে ইমরান খান ও পাড়ি জমায় ভূমধ্য সাগরের বুকে । সেই উত্তাল ও ভয়ংকর সাগরের বুকে ৮৪ জন লোক ছোট একটি প্লাস্টিকের নৌকায় ৩ /৪ দিন ভাসতে থাকে। এমনই একটি ছোট নৌকায় একজনের উপর ৪/৫ জন বসতে বাধ্য হয়। এছাড়াও ছিল না প্রয়োজনীয় খাবার ও পানি। যেন মিলছে না কোন শেষ ঠিকানা, মিলছে না কোন বাঁচার ঠাই, তাই এ জীবন যুদ্ধ যেন এখানেই শেষ। ইমরানের খানের স্বাভাবিক অবস্থা পানির পিপাসায় এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। ২১শে আগস্ট তার বন্ধুদের কোলে ঠিকানাহীন সেই সাগরের বুকে জীবন যুদ্ধে হেরে যায় একটি অসমাপ্ত ফুটন্ত জীবন। পরিশেষে দিনের শেষে ভাসতে ভাসতে অজানা সাগরের ঠিকানায় মাল্টার কোস্ট গার্ডের কাছে ঠাঁই মেলে। সবাইকে ইউরোপিয়ান আইনের মাধ্যমে জীবিত দের আশ্রম কেন্দ্রে রাখা হয় এবং সেই মৃত্যু ইমরানকে মাল্টার সরকারি মর্গে (কাস্টডি) রাখা হয়। কিছুদিন পরে বিষয়টি মাল্টায় বসবাসরত কিছু বাংলাদেশী নাগরিকের নজরে আসে, জনাব মসিয়ার রহমানের নেতৃত্বে একাধিকবার যোগাযোগ করা হলে তার আপন বোন এর সাথে বর্তমান ইতালি অবস্থানরত এবং বাংলাদেশে অবস্থানরত তার ভাই শোভন খাঁন এর সাথে অনেকবার যোগাযোগ করা হয়। কিন্তু তাহারা কোনোভাবেই মৃত্যু ইমরান খানের লাশটি গ্রহণ করতে চাইনি কারণ টাকা খরচ হবে বলে। বিষয়টি সময়ের ব্যবধানে থেমে থাকে। কিছুদিন আগে মাল্টায় আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়, নবনির্বাচিত সভাপতি জনাব মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আপেল আমিন কাওসার, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হক, মু্ন্সী মোরশেদুল আহমদ, সিনিয়র সহ-সভাপতি জনাব কাজেম আলী স্বপন, সহ-সভাপতি জাকারিয়া মুন্সি, জনাব শাহিদ মাস্টার, শিমুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রাজিব দাস সহ আরো নেতা-কর্মীদের যৌথ উদ্দ্যেগে পুনঃরায় ইমরান খানের বিষয়টি আলোচনায় আনা হয়। চলতি মাসের ২ ও ৩ তারিখে মাল্টার স্থানীয় সরকারি প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রনালয় এবং মাল্টার প্রশাসনিক বিভাগের সাথে আলোচনা করা হয় ।

আলোচনা শেষে মাল্টা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সহ একটি প্রতিনিধি দল মাল্টার প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে উক্ত লাশটি শনাক্ত করা হয়। নেতৃবৃন্দ বলেন, এই লাশটি দেশে পাঠাতে ৬/৭ লক্ষ টাকা খরচ হবে এবং যেকেনো ভাবেই হোক ইমরান খানের মৃতদেহ আমরা দেশে পাঠাব। তথ্যমতে জানা গেছে সকল প্রক্রিয়া শেষ করে এই মাসেই ইমরান খানের লাশটি বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। তবে স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানিয়েছেন যে, ইমরান খানের মৃতদেহ দেশে পাঠাতে মাল্টায় অবস্থানরত সকল বাংলাদেশীদের সহযোগিতা অত্যান্ত জরুরী। সকলের সহযোগীতা থাকলে প্রবাসীদের খরচে এই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাল্টায় বাংলাদেশীদের পক্ষে কোন প্রতিনিধি বা বাংলাদেশের দূতাবাস না থাকায় অনেক বেশি ভোগান্তি হয়েছে বলে মনে করেন স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। আওয়ামী নেতারা দাবী জানিয়ে বলেছেন যে, আমরা আশা করি আমাদের ভুগান্তি অতি দ্রুত শেষ করার চেষ্টা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। মাল্টায় অতি দ্রুত দূতাবাসের সেবার ব্যবস্থা করতে হবে যা আমাদের অতি প্রয়োজন । এখানে বসবাসরত বাংলাদেশীদের নুতন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়ন করার জন্য গ্রীসের এথেন্সে গিয়ে আবেদন করতে হয়। আমাদের অনুরোধ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্মা শেখ হাসিনার কাছে অতি দ্রুত মাল্টায় দূতাবাসের সেবা প্রদানের আওতায় আনা হোক। যদি মাল্টায় দূতাবাস থাকতো তাহলে হয়তোবা ইমরান খানের লাশটার এতো কষ্ট হতো না। প্রবাসীদের মৃতদেহ দেশে পাঠাতে হয়রানির শিকার হতে হতো না।

শুধু রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ দেশে পাঠানই না, এরকম অনেক ঘটনাই আছে যা আমরা দূতাবাস এর অবহেলায় অনেক কষ্ট করতেছি। বাংলাদেশ থেকে অনেকেই আমরা বিদেশে পারি জমিয়েছি অর্থ উপার্জনের উদ্দ্যেশে বিশ্বের অনেক দেশেই বর্তমানে বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা করে থাকলেও কেন আমরা মাল্টায় বসবাসরত বাংলাদেশীরা এ সেবা থেকে বঞ্চিত? আমাদেরকে দূতাবাসের সেবা নিতে কেন গ্রিসের এথেন্স যেতে হবে। তাছাড়া একটা পাসপোর্ট নবায়ন করতে প্রায় ১০০০ ইউরো খরচ করতে হয় কিন্তু এখানে দূতাবাস থাকলে আমাদের কষ্টার্জিত এ অর্থ দেশে পাঠিয়ে দেশের উন্নয়নের চাকা স্বচল রাখায় গুরুত্বপূর্ণ ভুমিকা থাকতো। প্রায় ৩০০ জনের অধিক রয়েছেন যারা নতুন পাসপোর্ট করবেন । কিছু সংখ্যক রয়েছেন যাদের ১৫ বছর ধরে পাসপোর্ট না থাকায় নিজ মাতৃভুমি বাংলাদেশ এ যাওয়ার সুযোগ মিলছে না, এই ব্যাপারে আমাদের কেউ কোন সহযোগিতা করছে না। মাল্টায় বসবাসরত সকল বাংলাদেশীদের পক্ষ থেকে আমাদের দাবি, মাল্টায় অতি দ্রুত দূতাবাসের সেবা চালু করে প্রবাসীদের প্রতি সু-দৃষ্টি দেবার। আর যেন কারো কোনো দিন ইমরান খান এর মতো মর্গে কষ্ট করতে না হয়।

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা এবং দেশরত্মা শেখ হাসিনার আদর্শময়ী যারা আছেন তারা সর্বদা দেশের ভাবমূর্তি ভালো কাজে তুলে ধরার পক্ষে ও মানবতার কল্যাণে সকল প্রকার কাজ তাদের অবদান থাকবে এবং করে যাবেন।

লেখক মাল্টা থেকে : আপেল আমিন কাওসার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.