• সোম. অক্টো. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মী এক্স‌চেঞ্জ, ইতা‌লির এজেন্ট ও গ্রাহক মত‌বি‌নিময় সভা

মে 1, 2019

আধু‌নিক প্রযু‌ক্তি নির্ভর ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মী ব্যাং‌ক লি: এর অঙ্গ প্র‌তিষ্ঠান গ্রাহক বান্ধব ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মী এক্স‌চে‌ঞ্জ, ইতালি এস.আর.এল এর রে‌মি‌টেন্স পে‌মেন্ট সি‌ষ্টেম সর্ম্প‌কৃত এজেন্ড ও গ্রাহক‌দের মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সভায় প্রধান অ‌তি‌থি ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মী ব্যাং‌ক লি: এর ব্যবস্থাপনা প‌রিচালক মো: সৈয়দ ওয়া‌সেক আলী ব‌লেন বর্তমা‌নে ১৭৭ শাখা, বুথ ব্যাং‌কিং এর মাধ্য‌মে সেবা প্রদান করা হ‌চ্ছে।
‌তি‌নি আরও বলেন আধু‌নিক প্রযু‌ক্তি ব্যবহার ক‌রে আই ক্লাউড মোবাইল এ্যপসের মাধ্য‌মে গ্রাহক সেবায় ব্যাং‌কিং সু‌বিধা মানু‌ষের হা‌তের মু‌ঠোয় ‌নি‌য়ে এসে‌ছে।
এসময় তি‌নি প্রবাসী‌দের বৈধ্য প‌থে রে‌মিটেন্স পাঠা‌তে আগ্রহী ক‌রেন।

ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মী এক্স‌চেঞ্জ, ইতা‌লির ম্যা‌নেজার মো: হা‌মিদ আল‌মের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন জনতা এক্স‌চেঞ্জ কোম্পানীর ম্যা‌নেজার  , প্র‌তিষ্ঠা‌নের ম্যা‌নেজার অপা‌রেশন্স ফ‌রিদ আহ‌ম্মেদ ভূইয়া, অ‌ফিসার রাহাদ জামান।
তারা জানান, বাংলা‌দে‌শের ১৫ ব্যাং‌কের সা‌থে রেট ও অন্যান্য সু‌যোগ সু‌বিধায় ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মী এক্স‌চেঞ্জ ইতা‌লি‌তে স‌র্বোত্তম সেবা প্রদান কর‌ছে।

তারা আরও ব‌লেন, ইতা‌লি‌তে কষ্টা‌র্জিত অর্থ বৈধ্য প‌থে দে‌শে প্রের‌নে বাংলা‌দে‌শের বেসরকারী ব্যাংক দ্বারা প‌রিচা‌লিত একমাত্র প্র‌তিষ্ঠান ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলামী এক্স‌চেঞ্জ প্রবাসী‌দের আস্থা অর্জন কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে। পিন নাম্বার ও এ্যাকাউ‌ন্টে দ্রুত ও স‌র্বোচ্চ বি‌নিময় মূল্য দি‌য়ে নির্ভর‌যোগ্য এই প্র‌তিষ্ঠান প্রবাসী‌দের সেবায় এগি‌য়ে যা‌চ্ছে।

এসময় বাংলা‌দেশী প্রবাসী‌দের প্রান‌কেন্দ্র রো‌মের ভি‌ত্তো‌রিওতে  ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মী এক্স‌চেঞ্জ, ইতা‌লির ‌২০ এর অ‌ধিক এজেন্ড‌কে ক্রেস্ট ও গিফট প্যাক প্রদান করা হয়। প‌রে নৈশ‌ভো‌জের মধ্য দি‌য়ে আয়োজন‌টি শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.