• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কাব স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

এপ্রিল 30, 2019

মনির মোল্যা :   ফরিদপুরের সালথায় উপজেলা পর্যায়ে কাব স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা স্কাউটস।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক মোঃ জাহাঙ্গীর মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সপ্না বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, উপজলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান, সাধারন সম্পাদক রবিউল আলম, প্রাথমিক শিক্ষক নেতা সৈয়দ নাজমুল হোসেন লিটু, মাঈনুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, উপজেলার প্রতিটি বিদ্যালয়ে স্কাউটসকে আরো শক্তিশালী করতে হবে। স্কাউটস ছেলে-মেয়েদের ভবিষ্যত উজ্জল করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.