• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরের সালথা’র ধর্ষিতা সেই স্কুল ছাত্রীর পাশে পুলিশ সুপার

এপ্রিল 27, 2019

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় স্কুলছাত্রী ধর্ষন ও ধর্ষন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর ঘটনার শিকার ওই স্কুলছাত্রীর পাশে দাড়িয়েছে ফরিদপুরের পুলিশ ও জেলা প্রশাসন।

ওই ঘটনায় ইতিমধ্যে সালথা থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দুই ধর্ষকের একজন সাকিলকে গ্রেফতার করেছে।

শনিবার ধর্ষিতা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার খোজ খবর নেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মোহাম্মাদ মোবাশ্বের হাসান, সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক অফিসার ফেরদৌস আরা ডলি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এসময় ওই ছাত্রীকে অভয় দেন, জাড়িত সকলকে শাস্তির আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হয় ওই ছাত্রী। আগে থেকেই বাড়ির পাশে ওৎ পেতে থাকা বখাটে সাকিল ও জাবের ওই স্কুল ছাত্রীর মুখ চেপে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের ভিডিও মোবাইল ফোনে ভিডিও করে। ওই ভিডিও দিয়ে ব্লাকমেইল করে ওই ছাত্রীকে আবারো আসতে বলা হলে ওই ছাত্রী প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ধষণের ওই ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ধর্ষকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.