• সোম. অক্টো. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শপথ নিলেন সালথা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান- ওয়াদুদ মাতুব্বার!

এপ্রিল 10, 2019

মনির মোল্যা :  পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলা চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে ফরিদপুরের সালথা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর শপথ নিয়েছেন। বুধবার নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

গত ১৮ মার্চ অনুষ্ঠিত সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন ওয়াদুদ মাতুব্বর।

ওয়াদুদ মাতুব্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সালথা উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোটে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে পরাজিত করেন।

তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ১১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে ২৩ হাজার ২৮৫ ভোট পান।

নব নির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, আমার প্রানপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠপুত্র গণমানুষের নেতা শাহদাব আকবর লাবু চৌধুরী এবং সালথা উপজেলার সাধারন মানুষের দোয়া ও ভালোবাসায় আমি সালথা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও শাহদাব আকবর লাবু চৌধুরী সালথার যে উন্নয়নের রুপরেখা দিয়েছেন তা বাস্তবায়ন করে সালথা উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়েই সালথা উপজেলাকে নতুন করে সাজাব এবং সালথা উপজেলার উন্নয়ন ও সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.