• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিদায় ও বরণ অনুষ্টান অনুষ্ঠিত!

এপ্রিল 11, 2019

 

মনির মোল্যা: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানকে বিদায় ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বারকে বরণ করে নেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার ও মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমকেও বরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মনির মোল্যা, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.