• রবি. আগস্ট ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আখাউড়ায় বাল্যবিবাহ ও মাদককে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা

মার্চ 24, 2019
মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আজ (শনিবার ২৩ মার্চ) উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী মুক্তিযোদ্ধের স্মৃতি বিজরীত পূর্বাঞ্চলের একমাত্র বিদ্যাপীঠ হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় মাঠে “ঝরাপাতা” নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছি বিদ্যালয়ের প্রায় ৮০০শ শিক্ষার্থী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরে করা হয়, এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাও মোশাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক নূর-ই-আলম এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অফিসার ইনচার্জ সৈয়দ রসুল আহমদ নিজামী, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিবাক সদস্য শাহ্ আলম খন্দকার, সেলিনা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে ওসি রসুল আমহমেদ নিজামী বলেন, বাল্য বিবাহ ও মাদক এই দুইটি জিনিশই আমাদের জন্য ক্ষতিকর, আমরা নিজেদের কে নিজেরায় নিরাপত্তা দিতে হবে প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে, শিক্ষার্থীদের উদ্দ্যে তিনি  বলেন পড়া শোনা করে নিজেদের ভবিষ্যত নিজেদেরকেই উজ্জল করতে হবে, একদিন তোমরাই দেশের নেতৃত্ব দিবে, তোমারাই একদিন আমাদের মতো পুলিশ, আইনজীবি, সাংবাদিক, ম্যাজিষ্টেট হবে সেজন্য তোমাদের কে ভাল ভাবে পড়াশোনা করতে হবে, পরে প্রধান অতিথী ওসি রসুল আহমেদ নিজামী সকল শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সদস্য নেইমার সুমন, প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসাইন, প্রধান শিক্ষক নূর-ই-আলম প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.