• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে প্রচার প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন

মার্চ 23, 2019

রাজিউল হাসান পলাশ : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ধামরাই উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজ উদ্দিন সিরাজ এবং সোহানা জেসমিন। চেয়ারম্যান পদে লড়ছে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নৌকা প্রতীকের সাথে আনারস প্রতীক নিয়ে লড়ছেন স্থানীয় যুবলীগ নেতা মোহাদ্দেছ হোসেন। ইতিমধ্যেই ভোটারদের গুঞ্জনে এগিয়ে আছেন মোহাদ্দেছ হোসেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধামরাই উপজেলা শাখার সভাপতি ও ধামরাই উপজেলার সরকার দলীয় বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাদ্দেছ সবসময়ই আওয়ামীলীগ এর জন্য দায়িত্বশীল ভূমিকা রেখেছে৷ তরুন মেধাবি এই সাবেক ছাত্রনেতা সকল মানুষের বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

ধামরাই পৌরসভার ১নং ওর্য়াড কাউন্সিলর আরিফ হোসেন বলেন, মোহাদ্দেস ভাই জনদরদী সে মানুষের ডাকে দিনে রাতে সবসময়ই হাজির হয় সে সবচাইতে যোগ্য প্রার্থী। যুবলীগ নেতা আদনান, পৌর ছাত্রলীগ নেতা সাইদুল আমিন, ছাত্রলীগ নেতা রায়হান, হাবিব ও পিয়াস বলেন আমরা স্বপরিবারে মোহাদ্দেছ হোসেনকে ভোট দেব, এবারে প্রচুর ভোটে জয়লাভ করবেন বলে আশা করেন তারা।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি জরিপে এগিয়ে আছেন মোহাদ্দেছ। জরিপটি সকলের জন্য উন্মুক্ত ছিল যেখানে ৩৫৯ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৪৩ জন মোহাদ্দেছ হোসেনের পক্ষে ভোট দেন। তরুন এই মেধাবী সাবেক ছাত্রনেতার জয় কামনা করছেন ধামরাইয়ের উপজেলা বাসী। এরকম তরুন নেতা সমাজের কাজে এগিয়ে আসুক এমন কামনা সাধারন ভোটারদের৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.