• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’র আপন বঙ্গবন্ধু’র ভাষণ প্রতিযোগিতায় ফরিদপুরের সেরা!

মার্চ 20, 2019

 

মনির মোল্যা : বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত দেশব্যাপী ৭ মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে নগরকান্দার তাফসিরুল আপন ফরিদপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগীতার প্রথম পর্ব উপজেলা পর্যায়ে সম্পন্ন করে নগরকান্দা উপজেলা শিল্পকলা একাডেমী। এ প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে ক বিভাগে প্রথম স্থান এবং জেলা পর্যায়ে ক বিভাগে প্রথম স্থান অধিকার করে নগরকান্দা ইসলামী আদর্শ শিশু শিক্ষালয়ের ৫ম শ্রেণীর ছাত্র তাফসিরুল আপন।

এরপর জেলা পর্যায়ের প্রথম স্থান অর্জনকারীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে এবং পরে বিভাগীয় চ্যাম্পিয়ন প্রতিযোগীদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

নগরকান্দা প্রেসক্লাব সভাপতি বোরহান আনিসের একমাত্র ছেলে ক্ষুদে বক্তা তাফসিরুল আপন সকলের দোয়া কামনা করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.