
মনির মোল্যা : পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে সোমবার ফরিদপুরের আট উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে বিরতিহীনভাবে শেষ হয় বিকেল চারটা পর্যন্ত। ফরিদপুর সদর উপজেলা বাদে মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আগেই তাদের তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করায় এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
আট উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- বোয়ারমারী উপজেলায় এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেন। তার প্রাপ্ত ভোট ৪৭৪৭০।
সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী ওদুদ মাতুব্বর ৩৬১১২, মধুখালী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মির্জা মনিরুজ্জামান বাচ্চু ৪১৬৬৫, আলফাডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী একেএম জাহিদুল হাসান ১৩৬৩০, চরভদ্রাসন উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ভিপি মুছা ৯৬৯৮, সদরপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী কাজী শফিকুর রহমান ৩৬৫৮২, ভাঙ্গা উপজেলায় স্বতন্ত্র এসএম হাবিবুর রহমান ৪৫০৫৭ এবং নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মনিরুজ্জামান সরদার পেয়েছেন ২৯৬৬৯ ভোট।
