• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সুইস বাংলাদেশ ইউনাই‌টেড কমিউনিটির উদ্যোগে জুরিখে বৈশাখী মেলা

মার্চ 18, 2019

আমান আব্দুল গাফ্ফার, সুইজারল্যান্ড প্র‌তি‌নি‌ধি: দেশীয় ঐতিয্য, কৃ‌ষ্টি সংস্কৃ‌তি প্রবা‌সের নতুন প্রজ‌ন্মের কা‌ছে তু‌লে ধর‌তে

সুইস বাংলাদেশ ইউনাই‌টেড কমিউনিটির উদ্যোগে সুইজারল্যান্ডের জুরিখে ২৮ এপ্রিল অনু‌ষ্ঠিত হ‌বে বৈশাখী মেলা।

এই বৈশাখী মেলাকে আরো আনন্দময় করে তোলার জন্যে বাংলাদেশ থেকে জনপ্রিয় সংগীত শিল্পীরা অংশগ্রহণ করবেন। দেশ থে‌কে আস‌বেন প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী আনিকা, ইমরান ও সারেগামাপা’র তারকা কন্ঠশিল্পী কৌশানি ঘোষ।

বৈশাখী উৎসবে সবাইকে অংশগ্রহন করার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন কমিউনিটি নেতা জিকো বাদলসহ আয়োজক ক‌মি‌টির অন্যান্য নেতৃবৃন্দ।

আ‌য়োজন‌কে সার্বজনীন ক‌রে তোল‌তে বি‌ভিন্ন কার্যক্রম গ্রহন করা হ‌য়ে‌ছে। তারা প্রত্যাশা প্র‌তিবছ‌রের ধারাবা‌হিকতা বৈশাখী মেলা আনন্দ একটু বে‌শিই উপ‌ভোগ কর‌বেন প্রবাসীরা। পাশাপা‌শি বি‌দেশী‌দের কা‌ছে বাংলার সুস্থ সংস্কৃ‌তি তথা বাংলা‌দেশ‌কে উপস্থাপন করার চূড়ান্ত প্রস্তু‌তি চল‌ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.