• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নানা আয়োজন!

মার্চ 17, 2019

 

মনির মোল্যা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালী করা হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালী শেষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবু চৌধুরীর সফরসঙ্গী সৈয়দ হারুন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সালথা থানার তদন্ত অফিসার আহাদুজ্জামান আহাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমূখ।

আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.