• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় শিক্ষা সপ্তাহে দিন ব্যাপী শিক্ষা মেলার আয়োজন!

মার্চ 14, 2019

 

মনির মোল্যা : প্রাথমিক শিক্ষার দীপ্তি” উন্নত জীবনের ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়জনে শিক্ষা মেলার আয়োজন করা হয়। মেলায় মোট ৮টি স্টল রয়েছে। সকাল ১১টায় উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান।

এসময় অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আকতারুজ্জামান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষক নেতা সৈয়দ নাজমুল হাসান (লিটু), মঈনুল ইসলাম, জাহিদুর রহমান সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৭ দিন ব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.