• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় শিক্ষা সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা!

মার্চ 13, 2019

মনির মোল্যা :   প্রাথমিক শিক্ষার দীপ্তি” উন্নত জীবনের ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রসাশন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জনাব, ওহিদুজ্জামান ওহিদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আকতারুজ্জামান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষক নেতা সৈয়দ নাজমুল হাসান (লিটু) সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৭ দিন ব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.