• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কুকুরের টিকাদান বিষয়ে প্রশিক্ষন

মার্চ 12, 2019

 

মনির মোল্যা:  জলাতঙ্ক বিষয়ে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি, জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) বিষয়ে এ.সি.এস প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এম.এম ইফতেখার আজাদ, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল আমিন, এমডিভি সুপার ভাইজার নাদিম মাহমুদ, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন, সাংবাদিক মনির মোল্যা, এমটিইপিআই মোঃ ছরোয়ার মিয়া, ষ্টোর কিপার মিরান হোসেন প্রমূখ।

উক্ত প্রশিক্ষনে বক্তারা বলেন, ২০২২ ইং সালের মধ্যে দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ১৩ মার্চ বুধবার থেকে চালু হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে জনসচেনতা বাড়াতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.