• বুধ. সেপ্টে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

মার্চ 10, 2019

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী মসজিদ বিজিবি’র চেক পোস্টের সামনে থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফুল ইসলাম(২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আরিফুল পুটখালী গ্রামের মৃত আব্দুস সাত্তার মোড়লের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আটক মাদকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.