• বুধ. সেপ্টে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যশোরের বেনাপোল বারপোতা সীমান্ত থেকে ৬৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১

এপ্রিল 10, 2019

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর )প্রতিনিধি : যশোরের পোর্ট থানাধীন গ্রামস্থ দক্ষিন বারপোতা কাঁচা রাস্তার মোড় থেকে ৬৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা।

বুধবার ভোর রাতে পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন বারপোতা গ্রাম থেকে ৬৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহিদ হাসান(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।আটক মাদক ব্যবসায়ী জাহিদ হাসান শিবনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬৬৮ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.