• মঙ্গল. আগস্ট ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় শামসুজ্জামান কে মাধ্যমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

মার্চ 7, 2019
মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া : আজ (৬ মার্চ বুধবার) বিকেলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে, ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মাদ শামসুজ্জামান কে আখাউড়া উপজেলা মাধ্যমিক সহকারী শারিরীক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শারিরীক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কয়েজ আলী, সাধারণ সম্পাদক মোঃ রাকিব, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সহকারী শিক্ষক হীরাপুর শহীদ নোয়াব উচ্চ বিদ্যালয়, ক্রীয়া সম্পাদক মোঃ শহীদুল ইসলাম,তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়, সোহরাব মাষ্টার মোগড়া উচ্চ বিদ্যালয়, জিয়াউল হক ভূইয়া সহকারী শিক্ষক ছয়গড়িয়া আলহাজ্ব শাহ্ আলম উচ্চ বিদ্যালয় সহ সাংবাদিক শেখ নিজাম, আবীর ভূইয়া, মোঃ দ্বীন ইসলাম খাঁন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.