• শুক্র. আগস্ট ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নানা আয়োজনে শৈলান দিবস পালিত

মার্চ 2, 2019

রাজিউল হাসান পলাশ : ঢাকা জেলার ধামরাই উপজেলায় সোমভাগ ইউনিয়নের শৈলান গ্রামে ঐতিহ্যবাহী শৈলান দিবস পালিত হয়েছে। আজ (শনিবার) ২ মার্চ গ্রামবাসীদের আয়োজনে নানান রকম খেলা ও বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শৈলান দিবস পালিত হয়েছে।

শৈলান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও গ্রামের ছোট-বড়, বাবা-ছেলে, বউ-শ্বাশুড়ী, জামাই সকলকে নিয়ে দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভলিবল, পাতিল ভাঙ্গা, দৌড়সহ নানান রকমের বিনোদনমূলক অনুষ্ঠান। গ্রামের সবাই মিলে দুপুরে খাওয়া-দাওয়া এই দিবসের অন্যতম আকর্ষণ।

২০১৩ সাল থেকে এই গ্রামে দিবসটি পালন করা হয়, গ্রামের নামানুসারে দিবসটি নামকরণ করা হয় শৈলান দিবস। প্রতি বছর মার্চ মাসের ১ম শনিবার গ্রামবাসী সবাই মিলে শৈলান দিবস পালন করে। অসাধারণ এই অনুষ্ঠানটি দেখতে ধামরাই এর বিভিন্ন এলাকার মানুষ ভীড় জমায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.