• শুক্র. আগস্ট ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন সম্পন্ন

মার্চ 2, 2019

চরভদ্র্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত সদর ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষন দেওয়া হয়।

প্রশিক্ষন কালীন সময়ে জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রাশাসক(সার্বিক) রোকসানা রহমান এবং ফরিদপুর পুলিশ সুপার মো. জাকির হোসেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এ সময় উপস্তিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নূরুজ্জামান তালুকদার,জেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম, সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ফরিদপুর সদর নির্বাচন কর্মকর্তা নূরু আমীন,চরভদ্রাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,থানা পরিদর্শক মো. হারুন অর রশিদ,থানা পরিদর্শক(তদন্ত) মো. শফিকুল ইসলাম প্রমূখ।

নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্য মতে ২৪ জন প্রিজাইডিং, ১৫৬ জন সহকারী প্রিজাইডিং ও ৩১১ জন পোলিং সহ মোট ৪৯১ কর্মকর্তা এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.