
সাভারে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার প্রধান আসামী সোহেল ওরফে চাম সোহেলকে আটক করেছে সাভার থানা পুলিশ। সাভার থানায় একাধিক মামলার আসামী ও তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী পুলিশ সোর্স সোহেল হত্যা মামলার প্রধান আসামী চাম সোহেলকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার এসআই অপূর্ব দাস মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রাম থেকে তাকে আটক করেন।
গত বছরের ১৯ আগষ্ট সাভার পৌর এলাকার মাদ্রাসা রোডে পুলিশ সোর্স সোহেলকে একা পেয়ে চাম সোহেল ও তার সহযোগীরা প্রকাশ্য চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার কয়েক দিন পরই তার অপর ৪ সহযোগী সেলিম মোল্লা ওরফে কুত্তা সেলিম,শফিকুল ইসলাম,মনির হোসেন ও কাদের ওরফে ওবায়দুল কাদেরকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।গ্রেফতাকৃতরা হত্যার ঘটনায় চাম সোহেল মূল হোতা মর্মে আদালতে স্বীকার উক্তিমূলক জবানবন্দী প্রদান করে। দীর্ঘ ৭ মাস পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক সোহেল ওরফে চাম সোহেল চারিগ্রামের বদর উদ্দিনের পুত্র। সে সাভারে মাদ্রাসা রোডে ভাড়া বাসায় থেকে ছিনাতাই,রাহাজানি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান নানা অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
