• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৫

ফেব্রু. 23, 2019

ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে বালিথা নামক এলাকায় দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত ও আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা পরিবহন শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী রাবেয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহত হন আরও অন্তত ২৫ জন। ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসেরা কর্মীরা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, নিহতের উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সড়ক দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন হলেও, পরে মহাসড়ক থেকে বাসগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.