
মনির মোল্যা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেত্রী নেতা, সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ লেবু মোল্যার মনোনয়নপত্র দাখিল। সোমবার সকাল ১১টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক ওবায়দুর রহমান, মোঃ আলমগীর হোসেন, শংকর কুমার, লিটন মোল্যা সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য, মার্চের ১৮ তারিখে ২য় দফায় সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
