• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনের শামসুদ্দিন বেপারীর মৃত্যু বার্ষিকীতে দোয়া

ফেব্রু. 14, 2019

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেক ইউনিয়নের সাবেক জন প্রতিনিধি শাসমুদ্দিন বেপারী ওরফে সাম বেপারীর ১৩ তম মত্যু বার্ষিকীকে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর বেপারী ডাঙ্গী গ্রামে তার নিজ বাড়ীতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

২০০৫ সালে শাসুদ্দিন বেপারীর মৃত্যুর পর তার বিদ্বেহী আত্বার মাগফেরাত কামনা করে প্রতি বছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেনের পিতা।

দোয়া ওমোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জাকির হোসেন। দোয়া ও মোনাজাতের পূর্বে উপস্থিত সকলের নিকট মরহুম পিতার জন্য দোয়া কামনা করার পাশাপাশি পিতার আদর্শকে বুকে ধারন করে অগামীর পথচলায় স্থানীয়দের পাশে থাকার অঙ্গীকার করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।

জানা যায়, মরহুম শাসমুদ্দিন বেপারী ওরফে সাম বেপারীর তার জীবদ্দশায় তিন দফায় স্থানীয় নির্বাচনে অংশ নেন এবং এলাকায় প্রিয় নেতা হিসেবে তিনি সমাদৃত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.