• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ওয়াদুদ মাতুব্বারের মনোনয়নপত্র সংগ্রহ

ফেব্রু. 14, 2019

মনির মোল্যা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তরুন সমাজ সেবক আব্দুল ওয়াদুদ মাতুব্বার।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, হাতেম মুন্সী, বাদশা মাতুব্বার, গট্টি ইউপি সদস্য আজিজ মোল্যা, শাহজাহান শেখ, তরুন নেতা আবুল হোসেন, আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, যুবলীগ নেতা পারভেজ হোসেন, আরিফ হোসেন, শামীম হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.