• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মুক্তিযোদ্ধা আনিচের মৃত্যুতে সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর শোক প্রকাশ

ফেব্রু. 13, 2019

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী গ্রামের মুক্তিযোদ্ধা আনিচ ফকির ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে….. রাজিউন।

মঙ্গলবার বিকালে বাউষখালীর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী-পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা আনিচ ফকিরের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের মাননীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের উপস্থিতিতে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.