• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অর্থমন্ত্রী মোস্তফা কামালকে ইতালীর রোমে ফুলেল শুভেচ্ছা

ফেব্রু. 13, 2019

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর ৪২তম গর্ভনিং কাউন্সিলে যোগদান করতে ইতালীর রোমে আসেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী মোস্তফা কামাল। এসময় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিওনার্দো দা ভিঞ্চিতে অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লাবাসী এবং ইতালি আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

 
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মন্ত্রী অবতরন করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর সময় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসদুস সোবহান সিকদার।
প্যারিস থেকে আলমগীর হোসেন অপু, এবং ইতালীস্থ কুমিল্লা প্রবাসী দ্বীন মোহাম্মদ মন্ত্রীর নিজ এলাকা কুমিল্লার লালমাই উপজেলার মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, মিজানুর রহমান, জালাল মজুমদার, মিজান শাহ, লিটন হক সহ অসংখ্য কুমিল্লা প্রবাসী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল সহ আওয়ামী ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ । আগামী ১৪ এবং ১৫ ফেব্রæয়ারী ৪২তম গর্ভনিং কাউন্সিলের গ্রামীন উদ্ভাবন এবং উদ্যোক্তা বিষয়ক বিষয়টির উপর ইফাদে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী মোস্তফা কামাল যোগ দান করার কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.