• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে পদ্মা নদীতে সিমেন্ট সহ ট্রলার ডুবি হয়েছে

ফেব্রু. 4, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার গাজীরটেক ইউনিয়নের নতুন দোকান ভাঙ্গার মাথা সংলগ্ন পদ্মা নদীতে দূর্ঘটনার কবলে পরে আকিজ কোম্পানীর ২৪৯১ বস্তা সিমেন্ট সহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নদীর নাব্যতা জনীত সমস্যার কারনে চরহাজিগঞ্জ ঘাট এলাকায় নোঙ্গর করা এমভি শেখ ফরিদ-৩ হতে ২৯৫০ বস্তা সিমেন্ট নিয়ে ফরিদপুরের সাদীপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে এ দূঘর্টনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো: আয়নালের পুত্র আবুবক্কার(২৫) জানান সকালে বিকট একটি শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসেন তিনি। পরে নৌকা নিয়ে ট্রলারের কাছে গিয়ে দেখতে পান পানির নীচে থাকা নারিকেল গাছের গুড়ির আঘাতে ট্রলারটি ছিদ্র হয়ে গেছে।

এ ব্যাপারে একতা এন্টারপ্রাইজের ক্যাটরিং কন্ট্রাক্টর মো: নিজাম উদ্দীন বলেন দূঘটানার কবলে পরে ট্রলারের মাঝি মো: ইউসুফ মুঠো ফোনে তাকে জানালে সিএন্ডবি ঘাট হতে ৩০ জন শ্রমিক সহ তিনটি ট্রলার নিয়ে এসে ৪৫৯ বস্তা সিমেন্ট উদ্ধার করতে সক্ষম হন। বাকী ২৪৯১ বস্তা সিমেন্ট ভিজে নষ্ট হয়ে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.