• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

ফেব্রু. 2, 2019

মনির মোল্যা :   ফরিদপুরের সালথায় সাইফুল ইসলাম মৃধা (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে তাকে আটক করে। সাইফুল কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে এএসআই মোঃ ইমেজুলসহ একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান জানান, ধৃত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে শনিবার সকালে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার নামে কোতয়ালী থানায়ও একাধিক মাদক মামলা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.