• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সালথা’য় ওপেন হাউজ ডে পালিত

জানু. 31, 2019

মনির মোল্যা : “পুলিশকে সহায়তা করুন-পুলিশের সেবা গ্রহন করুন” এই প্রদিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের সালথায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সালথা থানার উদ্যোগে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সালথা থানা মিলনায়তনে সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলার সহকারী পুলিশ সুপার মোঃ জামাল পাশা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা কমিউিনিটি পুলিশের সভাপতি ফারুকুউজ্জামান ফকির মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম,আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মাতুব্বার আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ন-সাধারন সম্পাদক সেলিম মোল্যা।

এ সময় অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশিষ মজুমদার নয়ন – সহ বিভিন্ন জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ,সাংবাদিক এবং উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত কমিউিনিটি পুলিশের সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মোঃ জামার পাশা বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সালথা গড়তে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। আপনার আশেপাশের যে কোন অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করুন। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.