• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র সোনাপুরে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

জানু. 23, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪৮নং সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কক্ষ স্বল্পতার কারণে ঝুকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। প্রায় ৩বছর ধরে এ ভবনটি পরিত্যাক্ত হয়ে আছে।

জানা গেছে, উপজেলার সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ২২২জন শিক্ষার্থীদের জন্য দুটি ভবন রয়েছে। এরমধ্যে একটি ভবন পরিত্যাক্ত হয়ে আছে। অন্যটিতে ৩টি কক্ষ রয়েছে, ২টি শ্রেনী কক্ষ ও একটি অফিস কক্ষ। কক্ষ কম থাকায় ১ম ও ৩য় শ্রেনীর শিক্ষার্থীদের ঝুকিপূর্ণ ভবনে পাঠদান করানো হচ্ছে। বিগত ৪ বছর আগে মৌখিকভাবে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করেন উপজেলা প্রকৌশলী। এরপর ২বছর পর্যন্ত এই ভবনে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।

এবিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, শ্রেনী কক্ষ কম থাকায় শুধু এই সৃজনে একটি কক্ষ ব্যবহার করেছিলাম। বৃষ্টি ও বর্ষার সময় এই ভবনে পাঠদান বন্ধ থাকে। শনিবার থেকে ঝুকিপূর্ণ ভবনে আর কোনদিন শিক্ষার্থীদের বসানো হবে না।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম বলেন, ভবনের জন্য আমরা চিঠি পাঠিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা ভবন পাবো বলে আশা করছি। আর ঝুকিপূর্ণ ভবনে কোন প্রকার পাঠদান চলবে না।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম বলেন, ঝুকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.