• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

জানু. 22, 2019

    মনির মোল্যা  :   ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় আহত আমীর হামজা (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। সোমবার (২১ জানুয়ারী) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, গত ১৮ জানুয়ারী শুক্রবার দুপুরে পিয়াজের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে উপজেলার আটঘর ইউনিয়নের খাগইড় গ্রামের মৃত্যু ইয়াসিন মোল্লার ছেলে আমীর হামজার সাথে একই গ্রামের নুকা ব্যাপারীর ছেলে জিরুপ ব্যাপারীর সাথে কথা কাটিকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি বেঁধে যায়। খবর পেয়ে জিরুপের দলীয় এসকেন মাতুব্বর, হাফেজ, সাহাজদ্দিন, মুরাদ, বকুলসহ ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ একটি দল গিয়ে আমীর হামজার উপরে হামলা চালায়। এতে আমীর হামজা ও তার ৪ ভাই সহ বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আমীর হামজার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান। এ হামলার ঘটনায় ১৯ জানুয়ারী আমীর হামজার ভাতিজা নিয়ামতউল্লাহ বাদী হয়ে ১১ জনকে আসামী করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে নিজ বাড়ীর আঙ্গিনায় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.