• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র বিভিন্ন স্থানে ঘুরছে ‘বিদ্যুৎ আলোর ফেরিওয়ালা

জানু. 21, 2019

 

 

মনির মোল্যা :    ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ বক্তব্য সামনে রেখে দালালের হয়রানি বন্ধে ফরিদপুরের সালথায় আলোর ফেরিওয়ালার মাধ্যমে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ কার্যক্রম শুরু হয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১০ মিনিটের মধ্যেই ঘরে বা প্রতিষ্ঠানে বসেই তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন গ্রাহকরা।

বিদ্যুৎ বঞ্চিত গ্রাহকরা আবেদন ফি, জামানত ও সদস্য ফি জমা দিলেই স্পটেই বিদ্যুতের মিটারসহ সংযোগ পাওয়ায় এলাকার মানুষের মাঝে আশার সঞ্চার ঘটেছে। সোমবার সকালে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সালথা অফিসের উদ্যোগে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভ্রাম্যমাণ ভ্যানে করে মিটার, সার্ভিস তার, বোর্ড ও সংযোগের প্রয়োজনীয় আবেদন ফরমসহ উপজেলার বিভিন্ন স্থানে হাজির হয়ে বিদ্যুৎবিহীন ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িতে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম শুরু করা হয়।

সালথা পল্লী বাদ্যুৎ অফিসের অফিসার ইনচার্জ সুভাষ চন্দ্র বদ্য জানান, এ কর্মসূচির আওতায় সোমবার উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে কিছু সংযোগ প্রদান করা হয়। তিনি আরো জানান, প্রয়োজনীয় কাগজপত্র, গ্রাহক আবেদন ফি, জামানত ও সদস্য ফিসহ বাণিজ্যিক সংযোগ পেতে ৯৬৫ টাকা এবং আবাসিকে ৫৬৫ টাকা জমা দিলেই বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। অফিস ও মধ্যস্বত্ব ভোগীদের হয়রানিরোধে গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পূরণসহ ন্যায্য মূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.