• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আওয়ামী লী‌গের বিজয় নিশান উড়ি‌য়ে হাসান ইকবাল ইতালীতে

জানু. 17, 2019

নির্বাচনী সফর শে‌ষে আওয়ামী লী‌গের বিশাল জয় নি‌য়ে আসা  ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবালের এয়ারপোর্টে নেতৃবৃন্দদের উষ্ণ অভ্যর্থনা

মিনহাজ হো‌সেন: ইতালী আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান ইকবাল বাংলাদেশের জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত ১মাস বাংলাদেশ সফর শেষে গত ১৬ই জানুয়ারি বুধবার স্থানীয় সময় রাত  ১০ঘটিকায় ইতালীর ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে পদার্পণ করলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগ, যুবলীগ ইতালী শাখা, ইতালী মহিলা আওয়ামী লীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান ইতালী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালী, গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতি ও ইতালীর আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তীব্র শীত উপেক্ষা করে বিমানবন্দরে আসা নেতাকর্মীদের হাসান ইকবাল ধন্যবাদ জানান, পাশাপাশি তিনি সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও সমাজের জন্য কাজ করার জন্য আহ্বান জানান।
এসময় তিনি বাংলাদেশের নবগঠিত মন্ত্রীপরিষদ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তি‌নি সকলকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.