• মঙ্গল. জুন ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আপনাদের প্রতিটি ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে- লাবু চৌধুরী

জানু. 17, 2019

 মনির মোল্যা :    ফরিদপুরের সালথা উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে (১৭ জানুয়ারী) বিদ্যালয় মাঠে এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেন।

গট্টি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতুব্বারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সরদার, সৈয়দা সাজেদা চৌধুরী এমপির একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, খন্দকার রেজাউর রহমান চয়ন, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী সাংস্কৃতিক আসাফোর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা আওয়ামী মহিলা নেত্রী জানে-ই মারজানা সারমিন, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাতক বেলায়েত হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক আসাফোর আহব্বায়ক মনির হোসেন মনি মোল্যা, মহিলা নেত্রী রুপা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের যুগ্ম সম্পাদক মোকাদ্দেস হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ওয়ালিদ ফকির, গট্টি ইউনিয়ন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সভাপতি হানিফ মাতুব্বার প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আওয়ামী সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের কোমল মতি ছেলে-মেয়েরাই আগামী দিনের ভবিষ্যত। আপনার সবাই ছেলে-মেয়েদের স্কুলে পাঠাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.