• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসন ইউনিয়ন আন্ত: প্রাথমিক ক্রীড়া ও স্বাংস্কৃতীক প্রতিযোগীতা অনুষ্ঠিত

জানু. 16, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের আন্তÍ: প্রাথমিক ক্রীড়া ও স্বাংস্কৃতিক প্রতিযোগীতা- ২০১৯ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে ২১ টি বিদ্যালয়ের ১০০৮ জন প্রতিযোগী অংশ গ্রহন করে।

বিএস ডাঙ্গী মডেল স:প্রা:বি: এর প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শিরিন সুলতানার পরিচালনায় সকাল হতে বিকেল ৪ টা পর্যন্ত মোট ৪৮ টি ইভেন্টে প্রতিযোগীতা নেওয়া হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপজেলা সহ: প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও খেলা পরিচালনা কমিটির সভাপতি জালালউদ্দীন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এস এম শাহিন আনোয়ার,এস এম শামীম আনোয়ার,মো:কাইয়্যুম,শামিমা ইয়াসমিন,আফরোজা সুলতানা,ফেরদৌসী বেগম,রেবেকা সুলতানা,নার্গীস আক্তার,বাসন্তী রানী প্রমূখ।

জানা যায় আগামী ২২ জানুয়ারী উপজেলা পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.