• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাজেদা চৌধুরীকে পুনরায় সংসদ উপনেতা হিসাবে দেখতে চায় ফরিদপুর- ২ আসনের জনগন !

জানু. 11, 2019

মনির মোল্যা :      বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য ফরিদপুর- ২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে পুনরায় সংসদ উপনেতা হিসাবে দেখতে চায় ফরিদপুর- ২ আসনের সর্বস্তরের জনগন।

ফরিদপুর- ২ আসনের সালথা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, নগরকান্দা-সালথার উন্নয়নের রুপকার সৈয়দা সাজেদা চৌধুরীকে পুনরায় সংসদ উপনেতা হিসাবে দেখতে চায় সর্বস্তরের জনগন।

সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী সালথা-নগরকান্দায় ব্যাপক উন্নয়ন করেছে । তাছারা আওয়ামী লীগের রাজনিতিতে তার ভুমিকা অপরিসীম তাই আমাদের প্রানের দাবী মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার কাছে সাজেদা চৌধুরীকে পুনরায় সংসদ উপনেতা করা হোক।

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী যিনি দলের দুঃসময়ে দলের হাল ধরেছিলেন সেই কিংবদন্তী নেত্রী সাজেদা চৌধুরীকে আমরা পুনরায় সংসদ উপনেতার পদে দেখতে চাই।

সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বলেন, ফরিদপুর- ২ আসন থেকে বারাবর নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সালথা-নগরকান্দা আওয়ামী লীগকে সবসময় ঐক্যবদ্ধ করে রেখেছে জাতীয় রাজনিতিতে তার ভুমিকা প্রসংশোনিয় তাই আমরা ফরিদপুর- ২ আসন বাসি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাই সৈয়দা সাজেদা চৌধুরীকে পুনরায় সংসদ উপনেতা করা হোক।

এব্যাপারে সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষিবৃদ শাহদাব আকবার লাবু চৌধুরী বলেন, আমার মা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাইল ধরেছেন বঙ্গবন্ধুর পরিবারের সাথে কখনো বেঈমানি করেনি। তাই মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা সাজেদা চৌধুরীর ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে অবস্যই সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.