• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রাষ্ট্রপতি আব্দুল হামিদকে “গৌবরময় স্বাধীনতা” গ্রন্থ হস্তান্তর

জানু. 3, 2019

বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ  আবদুল হামিদকে ‌”গৌরবময় স্বাধীনতা”  গ্রন্থটি হস্তান্তর করেন ঢাকা জেলার  পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

উল্লেখ্য জাতীয় মহান স্বাধীনতা  দিবস  উপলক্ষ্যে ঢাকা  জেলা পুলিশ জাতীয় স্মৃতিসৌধ সাভারে প্রথমবারের মত স্বল্প পরিসরে ‘গৌরবময় স্বাধীনতা ২০১৭’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। তারই ধারাবা‌হিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষ্যে “গৌরবময় স্বাধীনতা” গ্রন্থটি প্রকাশ করা হয়।

গৌরবময় বিজয় ২০১৮’ নামে এবার অত্যন্ত বড় পরিসরে আমিনবাজার হতে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত জায়ান্ট এলইডি স্ক্রীনে মুক্তিযুদ্ধের দুর্লভ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়ে‌ছিল। এছাড়াও স্মৃতিসৌধের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, গৌরবময় বিজয়/স্বাধীনতা মঞ্চে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন ছিল বেশ ম‌নোমুগ্ধকর।
অনুষ্ঠান সমূহকে লিখিত রূপ দানের লক্ষ্যে মূলত দেশবরেণ্য লেখকদের লেখনী ও মুক্তিযুদ্ধের দুর্লভ ৪৬৮ টি আলোকচিত্র সম্বলিত মুক্তিযুদ্ধের প্রামাণ্য সংকলন ‘গৌরবময় স্বাধীনতা’ নামক গ্রন্থটি প্রকাশিত হয়।

গ্রন্থটি সম্পাদনা করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিণ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাছুম আহাম্মদ ভূঞা। গত ১৬ ডিসেম্বর ২০১৮ জাতীয় স্মৃতিসৌধে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান উক্ত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.