• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বিনামূল্যে নতুন বই পেল ২৪ হজার শিক্ষার্থী

জানু. 2, 2019

    মনির মোল্যা : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই উৎসবে মাতল ফরিদপুরের সালথা উপজেলার ২৩ হাজারের বেশি শিক্ষার্থী। মঙ্গলবার সকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।

বই উৎসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, শিক্ষক জাহিদুর রহমান জাহিদ প্রমূখ।

এ বছর সালথা উপজেলার ৭৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৫টি কেজি স্কুলের প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই শিক্ষার্থীদের জন্য সরকারের উপহার প্রদান করা হলো। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা সারা বছর মনের আনন্দে পড়ালেখা করবে। আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। তবেই এই প্রচেষ্টা সার্থক হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.