• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন- এ্যাড. জামাল হোসেন মিয়া

ডিসে. 26, 2018

মনির মোল্যা: ফরিদপুর- ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে সালথায় নির্বাচনী প্রচারনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া মাদ্রাসা মাঠে যুব সংঘের উদ্যোগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবেক ছাত্রনেতা এ্যাড. জামাল হোসেন মিয়া।

জামাল হোসেন বলেন, শেখ হাসিনার জীবনের মায়া ত্যাগ করে জনগণের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারও নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের প্রানপ্রিয় নেত্রী সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা পক্ষে কাজ করতে হবে।

গোপালিয়া যুব সংঘের সভাপতি কাউছার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা তৈয়াবুর রহমান, ইলিয়াছ খলিফা, মজিবুর রহমান, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি নলিন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সদস্য রবিউল বাসার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.