• রবি. সেপ্টে. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র ভাওয়াল গ্রামে আ’লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ডিসে. 22, 2018

মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনের নৌকার প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ভাওয়াল গ্রামের ওহাব মাতুব্বারের বাড়িতে এ জনসভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, সংসদ উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাজিদ আকবর বলেন, সালথা-নগরকান্দার মাটি সাজেদা চৌধুরীর ঘাটি। এই এলাকার উন্নয়নের কথা বললে একমাত্র সাজেদা চৌধুরীর নাম শোনা যায়। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই সালথা-নগরকান্দার মানুষের জন্য, তার সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। তার প্রচেষ্টায় এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বারের সভাপতিত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন চৌধুরী,  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফকির মিয়া,  সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইউনুস খান, বিল্লাল মাতুব্বার, এ্যড. ঈব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহামুদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, শিক্ষক নেতা জাহিদুর রহমান প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.