• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন- লাবু চৌধুরী

ডিসে. 21, 2018

মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ফরিদপুর ২-আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিন। বিএনপি জামাতকে না বলুন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ আরো অনেক দুর এগিয়ে যাবে। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন দেশের উন্নয়নে অংশ নিন। (২১ ডিসেম্বার ২০১৮) শুক্রবার সকাল ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামের সংসদ উপনেতার বাসভবন হামিদ মঞ্জিলে কেন্দ্র ভিত্তক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

এসময় অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী নাছিরুদ্দিন চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুউজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.